বার্তা সংস্থা আবনা : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকা সিরিয়ার ব্যাপারে ভুল করেছে এবং তাই তাকে অবশ্যই ভুলের খেসারতও দিতে হবে।
তিনি আজ(বৃহস্পতিবার) তার সঙ্গে সাক্ষাত করতে আসা ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের সমাবেশে এই হুঁশিয়ারি দিয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সিরিয়া বিষয়ে রাসায়নিক হামলার বিষয়টিকে অজুহাত করা হয়েছে মাত্র। (মার্কিন সরকার) মানবিক কারণে সিরিয়ায় হস্তক্ষেপ করতে চায় বলে যে দাবি করছে তাও কথার ফুলঝুরি বা 'বাগাড়ম্বর' বলে তিনি মন্তব্য করেছেন।
ইরানের সর্বোচ্চ নেতা এর আগেও বলেছিলেন যে, ইরাক ও আফগানিস্তানে হামলা চালিয়ে আমেরিকা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়ায় হামলা চালালেও তার জন্য তাকে একই ধরনের মূল্য দিতে হবে।
ইরান সিরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত হয়।